প্রযুক্তিবিষয়ক তথ্য ই-তথ্য কোষের ওয়েবসাইটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ই-তথ্যকোষের ওয়েবসাইটে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পাতায় রয়েছে অনেক প্রয়োজনীয় তথ্য। সাইটের নিচের অংশে ‘বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিভাগে ক্লিক করলেই আপনি বিশাল তথ্যভান্ডারে প্রবেশ করবেন। এখানে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যারবিষয়ক ট্রাবলশুটিং, নতুন প্রযুক্তির খবর, কম্পিউটার টিউটোরিয়াল, প্রয়োজনীয় সফটওয়্যার, নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। এ ছাড়া রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বেন্সডক (বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার), বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েব লিংক। বিজ্ঞান ও প্রযুক্তি পাতায় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিভাগে আটটি বিষয় তুলে ধরা হয়েছ। এগুলো হচ্ছে—কানেকটিং বাংলাদেশ (ভিডিওচিত্র), তথ্যপ্রযুক্তি শিক্ষা ও কিছু কথা, বার্ষিক প্রতিবেদন, ডাটা কেব্ল ছাড়াই মুঠোফোনে ডাটা ট্রান্সফারের উপায়, নারীর জন্য প্রযুক্তি, ইলেকট্রনিক ভোটিং মেশিন পরিচিতি, ডিজিটাল স্বাক্ষর, শেয়ারবাজার ও তথ্যপ্রযুক্তি। কম্পিউটার টিউটোরিয়ালে রয়েছে কম্পিউটারের কনফিগারেশন জানার উপায়, ইউনিকোড বাংলা টাইপিং টিউটোরিয়াল, উইন্ডোজের জন্য বাংলা ভাষায় অনূদিত ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিটে বাংলা টাইপিং, বিদ্যুতের কারণে পিসির রিস্টার্ট সমস্যার সমাধান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। ‘নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি’ বিভাগে পোর্টঅ্যাবল বায়োগ্যাস ডাইজেস্টর ও হাইবিড সোলার-হোম সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। জানা-অজানা বিভাগে কম্পিউটার শিক্ষা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও এর কাজের ধারা, পার্সোনাল কম্পিউটার, আউটপুট ডিভাইস ইত্যাদি। নিজস্ব প্রতিবেদক