প্রযুক্তির চমক-ঢমক
প্রতিবারের মতো এবারও বিসিএস কম্পিউটার সিটির সিটিআইটি মেলায় নতুন নতুন প্রযুক্তিপণ্য এসেছে। চমকে-ঢমকে ভরা সেসব প্রযুক্তির কিছু নমুনা থাকছে এখানে—টাচস্ক্রিন ডেস্কটপ মেলায় এবারও বিভিন্ন ব্র্যান্ডের অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার এনেছে বেশ কিছু প্রতিষ্ঠান। আসুস, ডেল, লেনেভো ব্র্যান্ডের এসব ডেস্কটপে আলাদা কোনো সিপিউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) নেই, মনিটরের মধ্যেই সব। এগুলোতে তারহীন মাউস ও কি-বোর্ড যুক্ত করা যায়। আর মনিটরকে টেলিভিশনের মতোই ব্যবহার করা যায়।কোর আই থ্রিমেলায় অন্যতম আকর্ষণ ইন্টেলের নতুন প্রজন্মের প্রসেসর ইন্টেল আই থ্র্রি। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহারের জন্য এটি অত্যন্ত চমত্কার ও শক্তিশালী প্রসেসর। ইন্টেলের হাইপার থ্রেডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে, ফলে প্রসেসরের গতিও বেড়ে গেছে অনেক বেশি। এর ক্যাশ মেমোরি ৪ মেগাবাইট। গতি সর্বোচ্চ ৩.০৬ গিগাহার্টজ। গ্রাফিকস কার্ডকম্পিউটার গেমাররা সব সময় বসে থাকে নতুন শক্তিশালী গ্রাফিকস কার্ডের জন্য। মেলায় গিগাবাইটের এটিআই রেডিয়ন সিরিজের নতুন ১ গিগাবাইটের ডিডিআর ৫ গ্রাফিকস কার্ড এসেছে।এইচডি ৫৮৭০ মডেলের এই গ্রাফিকস কার্ড অত্যন্ত শক্তিশালী। এটি উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমেও চলে। ল্যাপটপ কম্পিউটারঅনেকগুলো নতুন ল্যাপটপ এসেছে মেলায়। এসার এনেছে অ্যাস্পায়ার ৫৭৪০ জি মডেলের ল্যাপটপ।এতে রয়েছে কোর আই ৩ প্রসেসর।ডেল স্টুডিও ১৪৫৭ মডেলের ল্যাপটপে রয়েছে কোর আই সেভেন প্রসেসর।মেলায় আসুসের টি৩০আইই-টি৬৫৭০ মডেলের ল্যাপটপে রয়েছে কোর টু ডুয়ো ২.১ গিগাহার্টজ প্রসেসর।স্পিকার ও মোবাইল ফোন এ অ্যান্ড ডির বিভিন্ন স্পিকার মেলায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে এফ৬০০০ ও এফ১৯ উল্লেখযোগ্য। এ ছাড়া নতুন ব্র্যান্ড ইন্টেক্স মেলায় নতুন মোবাইল ফোন এনেছে। আইএন ৫০৫০ মডেলের মোবাইল ফোনসেটে একই সঙ্গে জিএসএম ও সিডিএমএ—দুই ঘরানার সংযোগ ব্যবহার করা যায়। মজার যন্ত্রপাতিবেশ কিছু মজার যন্ত্রপাতি এবারের মেলায় পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে থ্রিএমের এমপ্রো১৫০ মডেলের পকেট প্রজেক্টর। এটি প্রযুক্তির বিশ্ববাজারেও সাড়া জাগিয়েছে।খুব ছোট এ প্রজেক্টর পকেটে নিয়ে ঘোরা যায়। ইউএসবি পেন রেকর্ডারটিকে একই সঙ্গে কলম, ভিডিও ও অডিও রেকর্ডার হিসেবে ব্যবহার করা যায়। বেলকিনের রকস্টার-এফ৮জেড২৭৪ মডেলের যন্ত্রটিতে গান শোনার যন্ত্রও যুক্ত করা যায়। একটি এমপিথ্রি বা সিডি প্লেয়ার দিয়ে একসঙ্গে পাঁচজন গান শুনতে পারবে এই যন্ত্রের মাধ্যমে। এতে ৩.৫ মিলিমিটার ইউনিভার্সেল জ্যাক রয়েছে। বেলকিনের আরেকটি মজার যন্ত্র হলো ওয়াশেবল মাউস। এ মাউস ময়লা হয়ে গেলে ধোয়া যায় এবং পানি পড়লেও এটি নষ্ট হয় না।