প্রযুক্তির বাজারে নতুন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্রযুক্তির বাজারে কয়েকটি আকর্ষণীয় পণ্য এসেছে। এগুলোর বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হচ্ছে।ওয়্যারলেস রাউটার: বাজারে এসেছে যুক্তরাষ্ট্রের সিনেট ব্র্যান্ডের ডব্লিউএনএইচআর-১১০০ মডেলের ওয়্যারলেস হোম রাউটার। এটি কেব্ল্, ডিএসএল, ডায়নামিক আইপি, স্ট্যাটিক আইপি, আইসিএনপি, এআরপি প্রভৃতি সমর্থন করে।এই রাউটারে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতি পাওয়া যায়। উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থিত এই রাউটারে নিরাপত্তার জন্য রয়েছে ডব্লিউপিএ, ডব্লিউপিএ-২, ডব্লিউপিএপিএসকে, ডব্লিউপিএ-২ পিএসকে প্রযুক্তি।ঘরের মধ্যে ৫০০ মিটার এবং বাইরে ৭০০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে এটি।আসুসের ডেস্কটপ পিসি: আসুসের বিএম-৬৩৩০ মডেলের কোরআই-থ্রি প্রসেসরের নতুন মাল্টিমিডিয়া ডেস্কটপ পিসি এসেছে প্রযুক্তির বাজারে।এই পিসিটিতে রয়েছে ৩.৩০ গিগাহার্জ গতির ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোরআই-৩ প্রসেসর, যার ক্যাশ মেমোরি ৩ মেগাবাইট।এই পিসিটিতে রয়েছে ২-জিবি ডিডিআর-৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক।এ ছাড়া এতে রয়েছে ছয়টি ইউএসবি ২.০, দুটি ইউএসবি ৩.০, একটি ভিজিএ, একটি ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি।অ্যাপাসারের নতুন মেমোরি কার্ড: বাজারে এসেছে অ্যাপাসার ব্র্যান্ডের তিনটি নতুন মডেলের মেমোরি কার্ড। কার্ডগুলোর সঙ্গে রয়েছে একটি ইউএসবি কার্ড রিডারও। ফলে ক্যামেরা কিংবা মুঠোফোন ছাড়াও এই মেমোরি চিপটি পেনড্রাইভের মতো ব্যবহার করা যায় অনায়াসে। নিজস্ব প্রতিবেদক