প্রযুক্তির বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কত দূর এগিয়েছে মানুষ’ এই স্লোগানে গত ২৪ ও ২৫ অক্টোবর চুয়েট ক্যাম্পাসে তৃতীয়বারের মেতা আয়োজিত হলো আন্তক্লাব প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতর্ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস) আয়োজন করে এই প্রতিযোগিতার। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮টি দল অংশ নেয়।
প্রতিযোগীদের যুক্তি ও পাল্টা যুক্তিতে উঠে আসে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির গুরুত্ব, মানব ক্লোনিং, চীনের প্রযুক্তির ওপর আমাদের নির্ভরশীলতা, কয়লা উত্তোলন, বংশগতি প্রযুক্তির মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের নানা বিষয়।
কয়েকটি ধাপে লড়াই করে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠে আসে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দল নালন্দা ও চুয়েট ডিএসের দল মৃত্তিকা। চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘এই সংসদ জেনেটিক্যালি মডিফাইড ফুডকে নিষিদ্ধ করবে’। এর পক্ষে বিতর্ক করে বিজয়ী হয় নালন্দা দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন নালন্দা দলের অনিসুর রহমান।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা।