প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টারের সেমিনার
ভারতের চেন্নাইয়ের প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টার এবং অবসটেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে ৭ জানুয়ারি লেপরোস্কপি ও হিস্টোস্কপিক সার্জারি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনার আয়োজনে সহযোগিতা করে এশিয়ান টু্যরিজম ইন্টারন্যাশনাল।
‘বন্ধ্যত্ব: চ্যালেঞ্জ ও আশা’ শিরোনামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রশান্ত ফার্টিলিটি রিসার্চ সেন্টারের চেয়ারপারসন ও বিশেষজ্ঞ চিকিৎসক গীতা হরিপ্রিয়া। সেমিনারে পুরুষদের বন্ধ্যত্বের ওপর প্রবন্ধ পাঠ করেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক জি গোপালাস্বামী। সেমিনার পরিচালনা করেন বাংলাদেশের বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক সৈয়দা নুরজাহান ভূঁইয়া ও তাহের খান। সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি অধ্যাপক শাহানারা চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন ওজিএসবির সাধারণ সম্পাদক চিকিৎসক কামরুন্নেসা রুনা। এতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক শামীমা সিদ্দিকা রোজী, রোকেয়া বেগম প্রমুখ।
৮ জানুয়ারি চট্টগ্রাম ক্লাবেও একই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।