প্রশিক্ষণ নিতে পারেন শিল্প ব্যবস্থাপনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চলসহ শিল্পক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছে শিল্প ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনগোষ্ঠী। শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ নিতে পারেন শিল্প ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ। শিল্পের ওপর কাজ করতে আগ্রহী এই প্রশিক্ষণের মাধ্যমে হয়ে উঠবেন শিল্প বিষয়ে দক্ষ, যা তাঁকে তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজন করতে যাচ্ছে শিল্প ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ কোর্স। এই কোর্সে শিল্প বা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ অংশ নিতে পারবেন বলে জানান প্রতিষ্ঠানটির সহযোগী অনুষদ সদস্য মো. আবদুল খালেক। তিনি আরও জানান, এই কোর্সের মাধ্যমে প্রার্থীদের বর্তমানে শিল্পক্ষেত্রের নতুন নতুন অনেক বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হবে। আবেদনের যোগ্যতা এইচএসসি উত্তীর্ণ যেকোনো প্রার্থী এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। মো. আবদুল খালেক জানান, এই কোর্সে উচ্চশিক্ষিত লোকেরাও অংশগ্রহণ করে থাকেন। মূলত, শিল্প ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলাই এই কোর্সের লক্ষ্য। যাঁরা এই কোর্সে অংশগ্রহণ করতে চান, তাঁরা ১৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করবেন। প্রার্থীদের নির্বাচন করা হবে তাঁদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে। এই কোর্সে অংশ গ্রহণের জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানকে ৫০০ টাকা প্রদান করতে হবে। ‘যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সেহেতু আমাদের কোর্স ফি খুবই কম।’ জানালেন মো. আবদুল খালেক। তা ছাড়া প্রার্থীরা প্রতিদিন ২৫ টাকার বিনিময়ে ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরিতে থাকতে পারবেন। খাওয়া বাবদ প্রার্থীদের আলাদা টাকা দিতে হবে। কোর্সে যা যা থাকবেএই কোর্সে উৎপাদন ও উৎপাদন ব্যবস্থাপনা, মজুদ মাল নিয়ন্ত্রণ ও স্টোর রক্ষণাবেক্ষণ, পণ্য উন্নয়ন ও ডিজাইন, পণ্যমান ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টিংসহ শিল্পবিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স চলবে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। যা যা লাগবে প্রার্থীরা জীবনবৃত্তান্ত, সর্বশেষ সনদপত্রের কপি ও এক কপি ছবিসহ আবেদন করবেন। আবেদন করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমেও। ঠিকানা http://www.sciti-sme-bd.org/application_form.phpশিল্প ব্যবস্থাপনার যেকোনো বিষয়ে যোগ্য ও দক্ষ প্রার্থী গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স যথেষ্ট ভূমিকা রাখবে বলে আয়োজকেরা মনে করেন।বিস্তারিতযোগাযোগ: ০১৫৫২৩২২৬৬২।