প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গরমের দিনে খুব ঠান্ডা পানি বা বরফ দেওয়া পানি পান করা কি ক্ষতিকর?উত্তর: বাইরে রোদ আর তাপ এ সময় খুব বেশি। আর বরফ ঠান্ডা পানির তাপমাত্রা অনেক কম। তাপমাত্রার আকস্মিক তারতম্য ঘটলে গলার ভেতরের যে সাধারণ উপকারী জীবাণু বা মাইক্রোফ্লোরা আছে, সেগুলো মারা যায়। আর তখনই ঝুঁকি বাড়ে ক্ষতিকর জীবাণু সংক্রমণের। বিশেষত শিশুদের টনসিলে সংক্রমণ, গলায় সংক্রমণ বা প্রদাহ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ জন্য বাইরে থেকে বা খুব গরম থেকে এসে প্রথমে একটু শীতল হয়ে নিন, বিশ্রাম নিন, ঘরের তাপমাত্রায় মানিয়ে নিন এবং তারপর স্বাভাবিক তাপমাত্রার পানি ও ঠান্ডা পানি মিশিয়ে পান করুন।  ডা. মো. নাজমুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।