প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কীভাবে ব্যায়াম করা উচিত?উত্তর: নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম ডায়াবেটিসের চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে বেশি পরিশ্রম বা পেটে চাপ পড়ে এমন কোনো ব্যায়াম না করা উচিত। গর্ভকালীন কোনো জটিলতা না থাকলে একজন গর্ভবতী নারী সাধারণ কাজকর্ম করবেন এবং দিনে ১০ মিনিট করে তিনবারে মোট আধা ঘণ্টা হাঁটতে পারেন। এটি তাঁর রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। তবে যেসব জটিলতায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ পূর্ণ বিশ্রাম নিতে বলেন, সেসব ক্ষেত্রে ব্যায়াম বা হাঁটাচলা বন্ধ রাখতে হবে।  ডা. ফারিয়া আফসানা, হরমোন ও ডায়াবেটিস বিভাগ বারডেম হাসপাতাল।