প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: অল্প বয়সে চুল পাকা বা সাদা হওয়া কি খারাপ স্বাস্থ্য নির্দেশ করে?উত্তর: সাধারণত অল্প বয়সে চুল পাকা বা সাদা হয় বংশগত কারণে। এর সঙ্গে স্বাস্থ্যের তেমন কোনো সম্পর্ক নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন থাইরয়েডের সমস্যা, রক্তশূন্যতা, ভিটামিন ‘বি’ ১২ স্বল্পতা ও শ্বেতীরোগ থাকলে কম বয়সে চুল পেকে যেতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই রোগের চিকিৎসা করতে হবে। চুল কালো বা রং করার জন্য কেউ কেউ রাসায়নিক ব্যবহার করেন। এটি অনেক সময় চুল ও মাথার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভেবেচিন্তে এগুলো ব্যবহার করা উচিত।  ডা. মেহেদী হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।