প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: বৃদ্ধ বয়সে শ্রবণশক্তি নষ্ট হয়ে গেলে কী করণীয়?উত্তর: শ্রবণশক্তি কমে গেলে বা নষ্ট হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কারণ সম্পর্কে নিশ্চিত হতে হবে। সাধারণত ৬৫-৭৫ বছর বয়সের ৭০-৮০ শতাংশ মানুষ বার্ধক্যজনিত শ্রবণশক্তি হারানোর সমস্যায় ভোগেন। এই সমস্যায় শ্রবণশক্তির মাত্রা সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং সে অনুযায়ী হিয়ারিং এইড ব্যবহার করলে শুনতে সমস্যা থাকে না। সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো অসুখ, যেমন ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ করতে হবে।  ডা. ওয়াসিফ হোসেন শাহ্, রাজশাহী মেডিকেল কলেজ।