প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কোন কোন খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্তশূন্যতায় উপকারী?উত্তর: কলিজা, শিং মাছ, মাগুর মাছ, টেংরা মাছ, টাকি ও শুঁটকি, কাঁচকলা, লাল ও সবুজ যত শাক এবং ফলমূলের মধ্যে জাম, আনার ও আপেলে প্রচুর আয়রন আছে। খাবারের আয়রন রক্তে মিশতে হলে সঙ্গে ভিটামিন ‘সি’রও প্রয়োজন পড়ে। এই ভিটামিন ‘সি’ পাবেন লেবু ও লেবুজাতীয় ফল, কাঁচা মরিচ, পুদিনা, ধনেপাতা ও থানকুনি পাতায়। এই সতেজ পাতাগুলো রান্না করে না খেয়ে কাঁচা বা ভর্তা করে খেলে বেশি উপকার পাওয়া যাবে।  শামছুন্নাহার নাহিদ, বারডেম হাসপাতাল।