প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যায় ঠিক সময় অস্ত্রোপচার না করালে কী হতে পারে?উত্তর: অস্ত্রোপচার দরকার হলে তা যথাসময়ে করা শ্রেয়। তা না হলে প্রস্রাব আটকে গিয়ে সংকটময় অবস্থা সৃষ্টি হতে পারে। যেমন দীর্ঘমেয়াদে প্রস্রাব আটকে যেতে পারে, কিডনির কার্যকারিতা লোপ পেতে পারে। তা ছাড়া মূত্রথলিতে সার্বক্ষণিক প্রস্রাব জমে থাকার কারণে মূত্রথলিতে সংক্রমণ ও পাথর হতে পারে। অতিরিক্ত চাপ প্রয়োগ করে প্রস্রাব করার কারণে উদরগহ্বরের চাপ বৃদ্ধি পেয়ে হার্নিয়া দেখা দিতে পারে। ডা. শাহ্ সুলতান নয়ন, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি, ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি।