প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুদের বাতজ্বর কি একটি ছোঁয়াচে রোগ?উত্তর: বাতজ্বর ছোঁয়াচে রোগ নয়। বাতজ্বর আছে এমন শিশুর সঙ্গে খাওয়া-দাওয়া, ঘুমানো, ঘনিষ্ঠভাবে মেলামেশায় এ রোগ ছড়ায় না। এমনকি গর্ভবতী মায়ের এ রোগ থাকলেও তা গর্ভস্থ শিশুর কাছে ছড়ায় না। তবে বাতজ্বর হওয়ার পেছনে স্ট্রেপটোকক্কাস নামের একটি ব্যাকটেরিয়া সংক্রমণ দায়ী বলে ধরা হয়। এই সংক্রমণ হলে শিশুদের গলাব্যথা বা ফ্যারিংজাইটিস হয়। এই সংক্রমণ একজন থেকে অন্যজনে কাশি, থুতু বা কথার মাধ্যমে ছড়াতে পারে।  অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ।