প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: বাজারে প্রচলিত গ্লুকোমিটার মেশিনে রক্তের শর্করা পরিমাপ করলে কি সঠিক ফলাফল  পাওয়া যায়?

উত্তর: বাজারে অনেক ধরনের ও অনেক ব্র্যান্ডের গ্লুকোমিটার যন্ত্র পাওয়া যায়। এর সবগুলো সঠিক ফলাফল দেয় কি না, তা বলা সম্ভব নয়। তবে বিশ্বজুড়ে আদর্শিকতার মান বিচারে যেগুলো উত্তীর্ণ হয়েছে, সেই যন্ত্রগুলো ব্যবহার করাই উত্তম ও নিরাপদ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিজে বাড়িতে যন্ত্রের সাহায্যে রক্তের শর্করা নিয়মিত পরিমাপ, ইনসুলিন বা ওষুধের মাত্রা শনাক্ত করে চিকিৎসা নেওয়ার শিক্ষা নিতে বিশ্বজুড়ে রোগীদের উৎসাহিত করা হচ্ছে। ডায়াবেটিস চিকিৎসায় এই আত্মশিক্ষা ও প্রশিক্ষণ অত্যন্ত জরুরি একটি বিষয়। তাই প্রত্যেক রোগীর বাড়িতে একটি রক্তের শর্করা মাপক যন্ত্র থাকা আবশ্যক। তবে দেখেশুনে ভালো ও আদর্শ যন্ত্রটিই কিনুন। এ ছাড়া লক্ষ করুন, এর স্ট্রিপ বা কাঠি সব সময় বাজারে পাওয়া যায় কি না। অধ্যাপক ফারুক পাঠান, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল