প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: মাড়ি থেকে প্রায়ই রক্ত পড়ে। এটি কেন হয় ও সমাধান কী?উত্তর: সাধারণত তিনটি কারণে মাড়ি থেকে রক্তপাত হয়। ১. মাড়িতে বা দাঁতের গোড়ায় দন্তমল বা পাথর জমে প্রদাহ ২. রক্তের অস্বাভাবিকতা, যেমন অণুচক্রিকা, রক্তনালি, হিমোগ্লোবিন বা যকৃতের সমস্যা এবং ৩. অন্যান্য রোগের উপস্থিতি, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, ডেঙ্গু বা বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া। তাই সঠিক কারণ অনুসন্ধান করে তবেই চিকিৎসা নেওয়া উচিত। মাড়ির সমস্যা থাকলে দাঁতের স্কেলিং করতে হবে। অধ্যাপক অরূপ রতন চৌধুরী দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল