প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: প্রোস্টেট সমস্যায় কখন অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে?উত্তর: বৃদ্ধ বয়সে প্রোস্টেট গ্রন্থিটি সাধারণত আয়তনে বৃদ্ধি পায় এবং বড় হতে হতে মূত্রনালির ওপর চাপ সৃষ্টি করে। স্বাভাবিক মূত্র-নির্গমনকে বাধাগ্রস্ত করে, যা ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। এমনকি স্বাভাবিক উপায়ে প্রস্রাব নির্গমন বন্ধ করে দিতে পারে। সাধারণত যখন মূত্র-নির্গমনে পর্যাপ্ত বাধার সৃষ্টি করে কিন্তু ওষুধে প্রয়োজনীয় সাড়া পাওয়া যায় না, তখন অস্ত্রোপচার করা হয়ে থাকে। আরও কয়েকটি কারণে অস্ত্রোপচার দরকার হতে পারে। যেমন, ঘন ঘন মূত্রনালিতে সংক্রমণ, ঘন ঘন প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ, মূত্রনালিতে পাথর, হার্নিয়া, প্রস্রাবের পশ্চাত্মুখী চাপে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি।  ডা. মো. শওকত আলম, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি।