প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: উচ্চরক্তচাপের ওষুধ কি রক্তচাপ স্বাভাবিক হলে বন্ধ করা যাবে?

উত্তর: উচ্চরক্তচাপ নিরাময়যোগ্য কোনো রোগ নয়। এটি আজীবনের রোগ এবং একে কেবল নিয়ন্ত্রণ করে রাখা যায়। তাই উচ্চরক্তচাপ রয়েছে এমন ব্যক্তিকে আজীবনই ওষুধ খেয়ে যেতে হবে। রক্তচাপ স্বাভাবিক হয়ে এলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কখনোই বন্ধ করা যাবে না। প্রয়োজনে ওষুধের ধরন বা মাত্রা পরিবর্তিত হতে পারে। অনেকে রক্তচাপ নিয়ন্ত্রিত হয়ে গেলে ওষুধ ছেড়ে দেন। অনেকে তেমন কোনো শারীরিক সমস্যা হচ্ছে না বলে ওষুধ খেতে চান না। এর কোনোটাই ঠিক নয়। l            অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।