প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শিশুদের কত দিন পরপর কৃমির ওষুধ খাওয়ানো উচিত?উত্তর: আমাদের দেশে দুই বছরের বেশি বয়সের শিশুদের প্রতি ছয় মাস পরপর এক ডোজ কৃমির ওষুধ খাওয়ানো উচিত। কেননা, আমাদের গ্রাম ও শহর দুই জায়গাতেই শিশুর অপুষ্টির একটি প্রধান কারণ হলো কৃমি। দুই বছরের কম বয়সে উপসর্গ থাকলে বা কৃমির উপস্থিতির প্রমাণ পেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াতে পারেন। অধ্যাপক তাহমীনা বেগম শিশু বিভাগ, বারডেম হাসপাতাল।