প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কাঁচা লবণ খেলে রক্তচাপ বাড়ে। কিন্তু লবণ ভেজে খেলে কি সেই আশঙ্কা থাকে?উত্তর: কাঁচা লবণ এবং ভাজা লবণের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। দুটোই উচ্চ রক্তচাপে সমান ক্ষতিকর। লবণ যেকোনো অবস্থাতেই অতিরিক্ত পানি সংরক্ষণ করে এবং রক্তের আয়তন বৃদ্ধি করে। এ জন্য বেড়ে যায় রক্তচাপ। এমনকি শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র ধমনির সংকোচনও বাড়িয়ে দেয় লবণ। গবেষণায় প্রমাণিত যে অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপ, হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।  অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।