প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গর্ভাবস্থায় কি রোজা রাখা যাবে?উত্তর: কোনো ধরনের শারীরিক জটিলতা না থাকলে গর্ভাবস্থায় রোজা রাখা যেতেই পারে। তবে লক্ষ রাখবেন, দৈনিক ক্যালরি গ্রহণের পরিমাণ যেন আগের মতো থাকে। সে ক্ষেত্রে সন্ধ্যার পর যথেষ্ট আমিষ ও শর্করার সঙ্গে ভিটামিন, খনিজযুক্ত খাবার গ্রহণ করতে হবে। আর প্রচুর পরিমাণে পানি ও অন্যান্য তরল পান করতে হবে। তবে গর্ভাবস্থায় অন্যান্য জটিলতা, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা ইত্যাদি থেকে থাকলে রোজা রাখার আগে চিকিৎসকের পরামর্শ নিন। ডা. রোনা লায়লা, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, বারডেম হাসপাতাল।