প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: স্বাস্থ্য খুবই খারাপ হলে কীভাবে ওজন বাড়ানো সম্ভব?উত্তর: কারও সঠিক ওজন কত হওয়া উচিত, তা নির্ভর করে বয়স ও উচ্চতার ওপর। ধরা যাক, একজন পূর্ণবয়স্ক পুরুষের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি বা ১৭৬ সেন্টিমিটার। তবে তাঁর ওজন হবে ৭০ থেকে ৭৬ কেজি। এর চেয়ে কম হলে প্রথমেই দেখুন কোনো দীর্ঘমেয়াদি রোগ আছে কি না। ডায়াবেটিস, যক্ষ্মা, ক্যানসার, শ্বাসকষ্ট, যকৃতের সমস্যা, দীর্ঘমেয়াদি সংক্রমণ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি রোগে ওজন কমতে পারে। কোনো রোগ না থাকলে হয়তো খাদ্যে ক্যালরির ঘাটতি হচ্ছে।  আখতারুন নাহার, প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল।