প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: গর্ভাবস্থায় টিটেনাস টিকা দেওয়ার সঠিক সময় কোনটি?
উত্তর: যদি কোনো নারীর পাঁচবার টিটেনাস টিকা দেওয়া হয় তার আর কোনো টিকা দেওয়ার প্রয়োজন নেই। তা না হলে গর্ভকালীন পঞ্চম বা ষষ্ঠ মাসে একটি এবং তার এক মাস পর আরেকটি টিকা দিতে হবে। যদি আগের গর্ভকালীন দুটো টিকা নেওয়ার ইতিহাস থাকে এবং পাঁচ বছরের মধ্যেই আবার গর্ভধারণ হয়ে থাকে তবে দ্বিতীয়বারে পঞ্চম মাসে একটি টিকা নিলেই চলবে। কিন্তু দুটো গর্ভধারণের মাঝে বিরতি পাঁচ বছরের বেশি হলে দুবারই টিকা নিতে হবে। l
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।