প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুর প্রথম খাবার শুরু করার সময় তা ব্লেন্ডার যন্ত্রে তরল করে খাওয়ানো কি ভালো?

উত্তর: ছয় মাস বা ১৮০ দিন বয়স থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাদ্য হিসেবে অন্যান্য খাবার দিতে বলা হয়। অনেকেই এ সময় ভাত, খিচুড়ি, মাছ, ডিম ইত্যাদি একসঙ্গে যন্ত্রের সাহায্যে তরল অবস্থায় খাওয়ান, যা আসলে ঠিক নয়। এ সময় শিশুর স্বাদ গ্রন্থি, দাঁত ও মাড়ি এবং স্বাদ গ্রহণের ইন্দ্রিয় সঠিকভাবে গড়ে ওঠার জন্য দানাদার আধা শক্ত খাবারের মিশ্রণ, যাতে বিভিন্ন আকার-আকৃতির বিভিন্ন দানার সমাবেশ থাকে, সে রকম খাবার দিতে হবে। এই মিশ্রণ এত তরল হবে না যা চামচ থেকে গড়িয়ে পড়ে যায়। বরং তা যেন শিশু মুখে নিয়ে গিলে না ফেলে বেশ কিছুক্ষণ চিবোতে ও স্বাদ গ্রহণ করতে পারে। অবশ্যই এই খাবার বাটি-চামচের সাহায্যে খাওয়াতে হবে, বোতল বা ফিডার ব্যবহার করে নয়। l

 শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।