প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: জোরে জোরে নাকের সর্দি ঝাড়া কি খারাপ?
উত্তর: সব সময় খারাপ না-ও হতে পারে। তবে কারও নাকের সেপটাম বাঁকা থাকে, কখনো ঝিল্লি পর্দায় প্রদাহ থাকলে জোরে নাক ঝাড়া বা নাক খোঁচানোর কারণে রক্তপাত হতে পারে। নাক পরিষ্কার করার সময় হালকা কুসুম গরম পানি বা লবণ-পানি দিয়ে পরিষ্কার করাই ভালো। শুকনো জমে থাকা সর্দি খোঁচাখুঁচি না করে পানি দিয়ে পরিষ্কার করা উচিত। ডা. মো নাজমুল ইসলাম, নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।