প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: উচ্চ রক্তচাপ থাকলে কি দুধ-ডিম খাওয়া নিষেধ?
উত্তর: উচ্চ রক্তচাপ হলে অনেকেই রক্তচাপ বাড়বে ভয়ে ডিম-দুধ ইত্যাদি খাওয়া বন্ধ করে দেন। আসলে রক্তচাপের সঙ্গে এসব খাদ্যের তেমন সম্পর্ক নেই। তবে উচ্চ রক্তচাপের রোগীকে অনেক সময় ওজন ও রক্তে চর্বি নিয়ন্ত্রণ করতে উপদেশ দেওয়া হয়। সেসব সমস্যা থাকলে ডিমের কুসুম ও পূর্ণ ননীযুক্ত দুধ এড়ানো যেতে পারে। কিন্তু শুধু রক্তচাপের জন্য এসব খেতে কোনো নিষেধ নেই।
ডিন, মেডিসিন অনুষদ বিএসএমএমইউ