প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মা-বাবার ডায়াবেটিস থাকলে সন্তানের তা হওয়ার আশঙ্কা কতটুকু?

উত্তর: টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মা-বাবা যে কারও বা উভয়ের ডায়াবেটিস থাকার অর্থ হচ্ছে আপনি এ ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। এখন এই ঝুঁকি কমাতে আপনাকে জীবনধারায় আগে থেকেই পরিবর্তন আনতে হবে। সুষম ও পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন হ্রাস ইত্যাদির মাধ্যমে আপনি ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলতে পারেন। জিনগত ঝুঁকি কমানোর কোনো উপায় নেই। তাই অন্য ঝুঁকিগুলো কমাতে আপনাকে সচেতন হতে হবে, তা না হলে ডায়াবেটিসের সম্ভাবনা আরও ত্বরান্বিত হবে।

হরমোন ও ডায়াবেটিস বিভাগ,বারডেম হাসপাতাল