প্রশ্ন-উত্তর
প্রশ্ন: দাঁত থেকে রক্ত পড়া কি কোনো খারাপ রোগের লক্ষণ হতে পারে?উত্তর: বেশির ভাগ ক্ষেত্রেই দাঁত থেকে রক্ত পড়ার কারণ মাড়ির প্রদাহ বা পেরিওডোন্টাল ডিজিজ। এটি দুরকমের—জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিস। এগুলো খুব একটা জটিল সমস্যা নয়। এর সুচিকিৎসা আছে। তবে অনেক সময় দাঁত থেকে রক্তপাতের ঘটনা হতে পারে রক্তের কোনো রোগ, যেমন রক্তশূন্যতা, রক্তে অণুচক্রিকার অভাব বা অকার্যকারিতার লক্ষণ। ভিটামিন সি-এর অভাবেও এমন হতে পারে। তাই দাঁত বা মাড়ি থেকে দীর্ঘদিন রক্তপাত হলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত। অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।