প্রশ্ন-উত্তর

প্রশ্ন: চশমার পাওয়ার কত দিন পর পর পরিবর্তন করতে হয়?উত্তর: এটি নির্ভর করে চোখের অবস্থার ওপর। কারও হয়তো বছরের পর বছর একই পাওয়ারের চশমায় চলে যায়, কারও আবার ঘন ঘন পরিবর্তন করতে হয়। তাই চশমা যাঁরা পরেন, তাঁরা কমপক্ষে বছরে একবার কি দুবার চোখ পরীক্ষা করাবেন। এ সময় লক্ষ রাখবেন, চোখ পরীক্ষা বলতে কেবল চশমার পাওয়ারই নয়, চোখের ভেতরকার চাপ, ছানি আছে কি নেই, চোখের পেছনে রেটিনার কী অবস্থা ইত্যাদি সবকিছু বোঝায়। বিশেষ করে যাঁদের চোখে সমস্যা আছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী, তাঁরা অবশ্যই নিয়মিত চোখ পরীক্ষা করবেন। অধ্যাপক এম নজরুল ইসলাম।