প্রশ্ন-উত্তর
প্রশ্ন: শিশুদের নাক বন্ধ হয়ে গেলে কী করে আরাম দেওয়া যায়?উত্তর: দুই বছরের নিচের শিশুদের নাক বারবার পরিষ্কার করে দিন, নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করুন। শিশুটিকে উষ্ণ রাখুন। দুই বছরের ওপরের শিশুদের স্যালাইন ড্রপের পাশাপাশি জাইলো বা অক্সিমেটাজোলিন নাকের ড্রপ ও অ্যান্টি-হিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যায়। ডা. মো. নাজমুল ইসলাম।