প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: নবজাতক শিশুকে কখন গোসল করানো উচিত?উত্তর: সুস্থ ও সঠিক ওজনের নবজাতক শিশুকে জন্মের অন্তত তিন দিন পর ঈষদুষ্ণ পানিতে গোসল করানো যায়। শীত ও মেঘলা দিনে আরও দেরি করলেও ক্ষতি নেই। গোসলের আগে ঘরটি যথেষ্ট উষ্ণ রাখুন, পানিতে কোনো জীবাণুনাশক যেমন ডেটল, স্যাভলন ব্যবহার করবেন না, তীব্র ক্ষারযুক্ত সাবানও নয়। গোসলের পর দ্রুত তোয়ালে দিয়ে পেঁচিয়ে পানি মুছে ফেলুন এবং বেশি ঠান্ডা হয়ে যাওয়া থেকে রক্ষা করুন। অধ্যাপক তাহমীনা বেগম।