প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: উচ্চ রক্তচাপের রোগী এক বেলা রক্তচাপের ওষুধ খেতে ভুলে গেলে কী করবেন?
উত্তর: এক বেলা ওষুধ খেতে ভুলে গেলে সাধারণত তেমন কিছু হয় না। তবে দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে ওষুধ খেলে বিভিন্ন সমস্যা হতে পারে। মনে পড়ার সঙ্গে সঙ্গে তা খাওয়া যেতে পারে। তাৎক্ষণিক রক্তচাপ মেপে যদি তা নিয়ন্ত্রিত থাকে, তাহলে ওই দিনের ওষুধ না খেলেও তেমন কোনো সমস্যা হয় না এবং পরবর্তী দিন থেকে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে। তবে এক বেলা ওষুধ খেতে ভুলে গেছেন বলে পরবর্তী ডোজ ওষুধ দ্বিগুণ খাবেন, তা কোনোভাবেই করা যাবে না। এ কারণে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। l অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ঢাকা।