প্রশ্ন-উত্তর

প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দৈনিক কতটুকু পানি পান করা উচিত?উত্তর: এটি নির্ভর করে তার কাজের ধরন, তার শারীরিক গঠন ও আবহাওয়ার ওপর। আমাদের দেশের আবহাওয়ায় সাধারণ গঠনের একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি পান করা উচিত। তবে অনেক ঘাম হলে বা পরিশ্রম করলে এর পরিমাণ বাড়তেও পারে। তবে পানি কতটুকু খেতে হবে, তা নিয়ন্ত্রণ করার জন্য মস্তিষ্কে আছে থার্স্ট সেন্টার বা পিপাসা নিয়ন্ত্রক এলাকা। এটি নিজেই বলে দেবে আপনাকে কখন কতটুকু পানি পান করতে হবে। ডা. মেহরুবা আলম।