প্রশ্ন-উত্তর
প্রশ্ন: বেশি উচ্চতায়, যেমন প্লেন বা লিফটে কান বন্ধ হয়ে গেলে কী করতে হবে?উত্তর: বেশি উচ্চতায় গেলে বাতাসের চাপে কান বন্ধ হয়ে যায়। শব্দ শোনা যায় না। অনেকের কানে ব্যথা করে। কানের অডিটরি টিউব বন্ধ হয়ে গেলে এমন হয়। এ সময় চুইংগাম চিবাতে পারেন। নাসাল ডিকনজেসটেন্ট ড্রপ বা বড়ি খাওয়া যায়। তবে সবচেয়ে ভালো হয়, যদি আপনি ভালসালভা পদ্ধতি অনুসরণ করেন। এই পদ্ধতিতে মুখ বন্ধ করে নাক চেপে ধরুন, এবার ভেতরের বাতাস কান দিয়ে বের করার চেষ্টা করুন। ভালসালভা পদ্ধতি অনুসরণ করলে অডিটরি টিউব খুলে মধ্যকর্ণে বাতাস প্রবাহ করবে। কান খুলে যাবে। ডা. মো নাজমুল ইসলাম নাক, কান, গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।