প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কিডনির রোগীদের কেন ফল খাওয়া নিষেধ?উত্তর: কিডনি বিকল হলে রক্তে লবণের ভারসাম্য রক্ষার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। বেশির ভাগ ক্ষেত্রে রক্তে পটাশিয়াম বেড়ে যায়, যা অত্যন্ত ক্ষতিকর। তাই যেসব ফলমূলে পটাশিয়ামের পরিমাণ বেশি, সেই সব ফল কিডনির রোগীদের খেতে নিষেধ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কলা, ডাব, কমলা, মাল্টা, আতা, বরই ইত্যাদি। এ ছাড়া সব ধরনের শুকনো ও টিনজাত ফলও খাওয়া নিষেধ।  ডা. মো. নজরুল ইসলাম, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।