প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: গলা ব্যথা ও কাশিতে লবণ পানির গার্গল কি কার্যকরি?উত্তর: ঈষদুষ্ণ লবণ পানি অনেক সময় গলার প্রদাহ কমিয়ে সাময়িক আরাম দিতে পারে। লবণ পানি খানিকটা জীবাণুপ্রতিরোধীও বটে। তবে এটি জীবাণু সংক্রমণ বা গলার প্রদাহের কারণের কোনো নিরাময় করতে পারে না। তাই কাশি বা গলাব্যথার ক্ষেত্রে ভালো করে গলার ভেতর পরীক্ষা করে কারণ অনুসন্ধান করে দেখতে হবে। সঙ্গে জানতে হবে রোগের ইতিহাস। জীবাণু সংক্রমণ বা শ্বাসনালির কোনো সমস্যা যেমন শ্বাসনালির সংকোচন, অ্যালার্জিজনিত সমস্যা ইত্যাদির প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ডা. মো. নাজমুল ইসলাম, নাক, কান, গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।