প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মেয়েদের সাদা স্রাব হওয়া কি কোনো জটিল রোগের লক্ষণ?উত্তর: মেয়েদের সাদা স্রাব একটি খুবই সাধারণ সমস্যা। বিভিন্ন কারণে এটি হতে পারে। মাসিকের আগে-পরে বা গর্ভাবস্থায় এমনিতেই কিছু সাদা স্রাব হতে পারে। তবে নানা ধরনের রোগের উপসর্গও এটি। এর সঙ্গে চুলকানি থাকলে ক্যানডিডা ছত্রাক বা ট্রাইকোমনাস জাতীয় জীবাণুর সংক্রমণ হয়েছে কি না, তা নির্ণয় করে অ্যান্টিবায়োটিক সেবন করলেই সেরে যাবে। তবে ঘন ঘন ছত্রাকের সংক্রমণ সাধারণত রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটি লক্ষণ। এ ক্ষেত্রে অন্তর্নিহিত কোনো রোগ আছে কি না, তা দেখে নেওয়া উচিত। তাই বারবার এ ধরনের সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই যুক্তিসংগত।  অধ্যাপক ফারহানা দেওয়ান, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।