প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে কী করণীয়?উত্তর: শিশুদের কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ একটি সমস্যা। কখনো কখনো এ থেকে শিশুদের পাইলস, মলদ্বারে ক্ষত হওয়া বা মলের সঙ্গে রক্ত যাওয়ার ঘটনাও ঘটে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি মন্দ খাদ্যাভ্যাসজনিত একটি সমস্যা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শিশুকে বেশি করে আঁশযুক্ত খাবার, যেমন টাটকা শাকসবজি, গোটা ফলমূল, ত্বকসহ সবজি বা ফল ইত্যাদি খেতে দিন। প্রচুর পানি পান করছে কি না খেয়াল করুন। স্কুলগামী শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাসও কোষ্ঠকাঠিন্য দূর করে। অধ্যাপক তাহমীনা বেগম, বারডেম হাসপাতাল।