প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: হূদেরাগীদের কি সিঁড়ি ভাঙা বা ওঠানামা করা নিষেধ?উত্তর: সিঁড়ি ভাঙা একটি কঠিন কায়িক শ্রম। সাধারণত হূদেরাগীরা এ ধরনের পরিশ্রমে বুকে ব্যথা বা ক্লান্তি বোধ করেন। তাই দ্রুতগতিতে তাঁদের অনেকগুলো সিঁড়ি না ভাঙাই উচিত। তবে প্রয়োজনে ধীরে ধীরে ও বিশ্রাম নিয়ে সিঁড়ি ভাঙা যায়। কিন্তু এতেও বুকে ব্যথা অনুভব করলে পুরোপুরিই সিঁড়ি নিয়ে ওঠানামা বর্জন করতে হবে। কেননা, সাধ্যের অতিরিক্ত শ্রম তাঁর হূৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এতে হূদ্যন্ত্র বিকল ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে।  অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।