প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: দাঁত প্রতিস্থাপন বলতে কী বোঝায়?উত্তর: আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে একটি অনুপস্থিত বা ফেলে দেওয়া দাঁতের জায়গায় একটি কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করার পদ্ধতিকে ইমপ্ল্যান্ট বলা হয়। এটি সময়সাপেক্ষ পদ্ধতি এবং কিছুটা ব্যয়বহুলও বটে। বর্তমানে কৃত্রিম দাঁত প্রতিস্থাপনের কারণে পাশের সুস্থ দাঁতে ক্রাউন পরানোর প্রয়োজন হয় না। দাঁত প্রতিস্থাপন কেবল চিবানো বা খাবার সুবিধার্থেই প্রয়োজন তা নয়, এটি মাড়ি ও পাশের দাঁতের সুরক্ষার জন্যও দরকার।  অধ্যাপক অরূপ রতন চৌধুরী, দন্ত বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতাল।