প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: নবজাতকদের ত্বকে মাসি-পিসি নামের ফুসকুড়ি কি বিপজ্জনক?উত্তর: একটি নবজাতক মাতৃগর্ভ থেকে সম্পূর্ণ অজানা ও অচেনা একটি পরিবেশে বেরিয়ে আসার দরুন তার কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়। এটি বাইরের ধুলাবালি মাখা বাতাস, কাপড়, বিছানা বা যেকোনো কিছুর কারণেই হতে পারে, যা এর আগে শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে পরিচিত ছিল না। সাধারণত দুই দিন বয়সে এই অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে শিশুর সারা দেহে ছোট ছোট লাল দানা বা ফুসকুড়ি দেখা যায়। একে বাংলায় মাসি-পিসি বলা হয়। দুই থেকে তিন দিনের মধ্যে এটি এমনিতেই সেরে যায় এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। এটি হাম বা কোনো সংক্রমণ নয় কোনোমতেই।  অধ্যাপক তাহমীনা বেগম, শিশু বিভাগ, বারডেম হাসপাতাল।