প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গর্ভবতী মায়েরা কীভাবে গর্ভস্থ শিশুর নড়চড়া লক্ষ করবেন?উত্তর: সাধারণত ১৮ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভবতী মা পেটের ভেতর শিশুর নড়াচড়া অনুভব করতে পারেন। ২৮ সপ্তাহের পর থেকে প্রসব বেদনা ওঠার আগ পর্যন্ত মাকে পরামর্শ দেওয়া হয় এই নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে। প্রতি বেলা খাওয়ার আধ ঘণ্টা পর বাঁ কাত হয়ে বিছানায় শুয়ে পরবর্তী এক ঘণ্টা ধরে লক্ষ করুন। যদি এই এক ঘণ্টায় শিশু তিন থেকে চারবার বা তার বেশি নড়চড়া করে, তবে তা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়। এর চেয়ে কম নড়াচড়া করলে বা বেশ কয়েক ঘণ্টা ধরে কোনো নড়াচড়া টের না পেলে শিগগিরই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ডা. মুনা সালিমা জাহান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ