প্রশ্ন-উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন ধরে ল্যাক্সেটিভ সিরাপজাতীয় ওষুধ সেবন করা ক্ষতিকর?উত্তর: কোষ্ঠকাঠিন্য কমাতে যেসব সিরাপ সাধারণত ব্যবহূত হয়, তার তেমন কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বেশির ভাগ ওষুধে ম্যাগনেসিয়াম সালফেট, গ্লিসারিন ও ল্যাকটুলোজ-জাতীয় উপাদান থাকে। এগুলো বৃহদান্ত্রে কাজ করে মলত্যাগ করতে সাহায্য করে। এগুলো ক্ষুদ্রান্ত্রের ওপর কোনো প্রভাব ফেলে না এবং খাদ্য পরিপাকে কোনো সমস্যা করে না। তবে নিজে নিজে দীর্ঘদিন কোনো ওষুধ সেবন করার আগে রোগের প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি এবং এজন্য চিকিৎসকের পরামর্শ নিন।  অধ্যাপক এ ইচ এম রওশন, গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।