প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে পরীক্ষা দিতে যাওয়ার আগে ও পরীক্ষা দিয়ে আসার পর আমাদের শুনতে হতো নানা রকমের প্রশ্ন। এখনো কি সেই প্রশ্নগুলোই শুনতে হয় শিক্ষার্থীদের? উত্তর ‘না’ হলে কেমন হয় এখনকার প্রশ্নগুলো? ভেবেছেন মোস্তফা মনোয়ার
আগে
কিরে, পরীক্ষা কেমন দিলি? প্রশ্ন কেমন হইছে? সহজ না কঠিন?
এখন
কিরে, পরীক্ষা কেমন দিলি? প্রশ্ন ফাঁস হইছিল?
আগে
মেইন বই থেকে সব কমন পড়ছে?
এখন
কালকে রাতে যা যা পাইছিলি, সব কমন পড়ছে?
আগে
দোস্ত, সাজেশনের এই ২৫০ প্রশ্ন নাহয় পড়লাম, কিন্তু কমন পড়বে তো?
এখন
দোস্ত, এখানে যে ১২টা প্রশ্ন দিছে, সেটা নাহয় পড়লাম, কিন্তু এই ১২টাই কি কমন পড়বে?
আগে
প্রিপারেশন কেমন? কী কী পড়লি?
এখন
প্রিপারেশন কেমন? ফেসবুকে বসছিলি?