প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি
প্রশ্নপত্র ফাঁস বন্ধ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবর ধর্মঘট পালিত হয়। এ উপলক্ষে ওই দিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সামনে থেকে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুপিটার চাকমা।