প্রশ্নপত্র বাঁশ ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দিকে দিকে একি শুনি প্রশ্নপত্র ফাঁস,
প্রাথমিকেই খোকাখুকুর হচ্ছে সর্বনাশ!
পরীক্ষা কাল, আগের রাতে মোবাইল এসএমএসে
শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন যাচ্ছে এসে।
হলে গিয়ে প্রশ্ন দেখে চক্ষু ছানাবড়া
যাচ্ছে মিলে, সারা বছর কেন তবে পড়া?
কেন তবে কোচিং করা যায় কেন প্রাইভেটে
প্রশ্ন যদি পাওয়াই যাবে প্রয়োজন কী খেটে?
বাবার টাকা মায়ের কষ্ট সব গেল বিফলে
ফেসবুকে যায় প্রশ্ন পাওয়া কে যেন আজ বলে।
মা ব্যস্ত, ব্যস্ত বাবা, উত্কণ্ঠায় টিচার
এই যদি হয় প্রাথমিকেই চাইবে কোথায় বিচার?
কোন চক্র প্রশ্ন ফাঁসের চক্রান্তে লিপ্ত
সরকার তো সবই পারে হয় না কেন ক্ষিপ্ত?
এসএমএস আর ফেসবুকের আইডি নেড়েচেড়ে
বের করা যায় প্রশ্নগুলো কে দিয়েছে ছেড়ে।
কোথায় তবে বাধা এত রহস্যটা বা কী?
শর্ষের ভূত কোথায় থাকে দিচ্ছি কাদের ফাঁকি?
প্রশ্নপত্র ফাঁস হয়ে কাল জাতির গলায় পরবে
মিছেই বলা সেমিনারে শিশুরা দেশ গড়বে?