প্রশ্নফাঁসের ১০টি ইতিবাচক দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রশ্নফাঁস কীভাবে ঠেকানো যায়, সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। প্রশ্নফাঁসের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করে সান্ত্বনা খুঁজে নিতে হবে। জনস্বার্থে সেগুলোই খুঁজে বের করেছেন মাহবুব আলম

১. প্রযুক্তির দুর্দান্ত ব্যবহার

প্রশ্নফাঁসকারীরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। প্রশ্নফাঁস করতে গিয়ে তাঁরা আমাদের প্রযুক্তির অজানা সব ব্যবহার দেখিয়েছেন এবং শিখিয়েছেন। প্রযুক্তির এই দুর্দান্ত ব্যবহারের জন্য তাঁরা আমাদের বাহবা পেতেই পারেন।

২. সৃজনশীলতার বিকাশ

সৃজনশীলতা কাজে লাগিয়ে প্রশ্নফাঁস করেন কিছু মহান মানুষ। অথচ আমরা তাঁদের এই সৃজনশীলতার মূল্যায়ন না করে অপবাদ দিয়ে যাচ্ছি। এভাবে অবমূল্যায়ন চলতে থাকলে ভবিষ্যতে কি কেউ নিজেদের সৃজনশীলতা দেখানোর সাহস পাবে?

৩. দেশি সুপারহিরোর উদ্ভব

প্রশ্ন যাতে ফাঁস না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। ফলে প্রশ্নফাঁস করা সব সময় একটি অসম্ভব ব্যাপার। তবে ফাঁসকারীরা সেই অসম্ভবকেও সম্ভব করতে পটু। অসম্ভবকে সম্ভবকারীরাই তো প্রকৃত সুপারহিরো।

৪. জনস্বার্থমূলক কাজ

প্রশ্ন ফাঁসকারীরা শুধু প্রশ্নই ফাঁস করেন, পরীক্ষার্থীদের খাতায় উত্তর লিখে দিয়ে

আসেন না। পরীক্ষায় কী আসবে, সেটা নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা ভীষণ চিন্তায় থাকে।

ফলে তারা পড়ার সময় পায় না। সে ক্ষেত্রে তাদের সুবিধার্থে পরীক্ষায় আসা

প্রশ্নগুলো ফাঁস করে দিয়ে তো প্রশ্ন ফাঁসকারীরা একধরনের জনস্বার্থমূলক

কাজই করেন।

৫. স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে

যে পরীক্ষাই হোক না কেন, প্রশ্ন ফাঁস হবেই। গোপনে কী প্রশ্ন করা হচ্ছে, তা কেন্দ্রে যাওয়ার আগেই জনগণের হাতে পৌঁছে যাচ্ছে। ফলে এখানে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। কারণ গোপন খবরটা জনগণও জানার সুযোগ পাচ্ছে।

এমন অনেক অলস শিক্ষার্থী আছে, যারা কিছু না পড়েই পরীক্ষা দিতে চলে যায়। প্রশ্নফাঁস হওয়ার ফলে তারা পরীক্ষার আগেই প্রশ্ন পায়। পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত তারা সেই প্রশ্নগুলোর উত্তর তো পড়ে যায়। ফলে শিক্ষার্থীরা যে এখন অনেক পরিশ্রম করছে, এটা আপনাকে মানতেই হবে।

৭. দেশীয় সংস্কৃতি রক্ষা

দেশে প্রশ্নফাঁস সংস্কৃতিরই অংশ হয়ে যাচ্ছে। আর নিয়মিত প্রশ্নফাঁস হওয়ার মাধ্যমে সংস্কৃতি হচ্ছে আরও শক্তিশালী। এখন বরং প্রশ্নফাঁস না হলেই মনে হয় সমাজ থেকে কী যেন হারিয়ে গেছে! এই সংস্কৃতি রক্ষার জন্য প্রশ্নফাঁসকারী, শিক্ষার্থী এমনকি মন্ত্রণালয়ও সব সময় সচেষ্ট।

৮. শিক্ষার মানোন্নয়ন

প্রশ্নফাঁসের ফলে দেশে ভালো ফলাফল করা শিক্ষার্থীর সংখ্যা আলোর গতিতে বেড়ে চলেছে। ভালো ফলাফলই তো শিক্ষার মানোন্নয়নের সাক্ষী দেয়।

৯. অর্থনৈতিক উন্নয়ন

প্রশ্নফাঁসের মাধ্যমে প্রশ্নফাঁসকারীরা বিপুল পরিমাণ অর্থের মালিক হচ্ছেন। অন্য কোনো কাজ করলে তাঁরা এত অর্থ উপার্জন করতে পারতেন না। এভাবেই প্রশ্নফাঁস দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

১০. শিক্ষার মনোভাব সৃষ্টি

শিক্ষার্থীরা আগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সময় ব্যয় করত অযথাই। এসব মাধ্যমে প্রশ্নফাঁস হওয়ার ফলে শিক্ষার্থীরা এখন আর বিনোদনে সময় পার না করে প্রশ্নের পেছনে ছুটছে। প্রশ্ন তো

শিক্ষারই অংশ, নাকি?