প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: একটি কিডনি বিকল হলেও কি ভালো থাকা যায়?
উত্তর: সাধারণত যেসব রোগে কিডনি বিকল হয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির প্রদাহ ইত্যাদিতে দুটো কিডনিই আক্রান্ত হয় ও সমভাবে বিকল হতে থাকে৷ কিডনিসংক্রান্ত রোগে একটি কিডনি আলাদা করে বিকল হওয়া বিরল৷ কিডনির ক্যানসার বা একটি কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বা কেটে ফেলা হলে হতে পারে৷ একটি কিডনি বিকল হলে কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না, বা তেমন কোনো সমস্যাও হয় না৷ রক্ত বা অন্য পরীক্ষায় ধরাও পড়ে না৷ সুস্থ কিডনি ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারে৷
ডা. মাহবুব মোর্শেদ, নেফ্রোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল |