প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: অস্ত্রোপচারের পর টক ফল খেলে ক্ষতস্থানের ক্ষতি হয় কি?
উত্তর: টকজাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে। তাই এগুলো খেলে শরীরের ক্ষতস্থানের কোনো ক্ষতি তো হয়ই না, বরং তা দ্রুত নিরাময়ে সহায়ক হয়। এ ছাড়া টকজাতীয় ফল খেলে রুচি বাড়ে। এতে রোগী অন্যান্য খাবার খেতেও আগ্রহী হবেন। নানা রকম খাবারের পুষ্টি উপাদানও ক্ষত নিরাময়ে সাহায্য করে।
অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন
সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল