প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: কেটে ছড়ে গেলে কি টিটেনাসের টিকা নেওয়া সব সময় জরুরি?

উত্তর: ত্বকের কোনো অংশ কাটলে বা ছড়ে গেলে ক্ষতস্থানে মাটি, কাদা, ময়লা বা নোংরা জিনিস লাগলে টিটেনাসের টিকা নেওয়া উচিত। ক্ষত গভীর হলে, সড়ক দুর্ঘটনায় আহত হলে অথবা ছুরি বা বন্দুকের গুলিতে আঘাত লাগলে অবশ্যই টিকা নিতে হবে। আগে থেকে টিটেনাস টিকা নেওয়া থাকলেও নতুন একটা ডোজ নিতে হবে। তবে ক্ষত গভীর না হলে এবং পরিষ্কার থাকলে টিকা নেওয়ার প্রয়োজন নেই।

অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন
বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ