প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কী হয়?
উত্তর: আমিষজাতীয় খাবার খাওয়ার পর বিপাকক্রিয়ার একপর্যায়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। গরু ও খাসির মাংস, গিলা, হৃৎপিণ্ড, হাড়ের মজ্জা, কলিজা, মগজ ও কিডনি এবং মাছের ডিম, শুঁটকি, শিম, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি খাবার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। এতে সব সময় সমস্যা না হলেও কখনো গিরায় ব্যথা হতে পারে। এ ছাড়া কিডনিতে পাথর, জীবাণু সংক্রমণ, এমনকি কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
ডা. পারভেজ ইফতেখার আহমদ
কিডনি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল